কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটি কাপ্তাই নৌ-বাহিনী স্কুলে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯সেপ্টেম্বর) সকাল ১১টা হতে ১টা পযন্ত কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং রাঙ্গামাটি জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত সহযোগিতায় বির্তক প্রতিযোগি অনুুষ্ঠিত হয়। বির্তক প্রতিযোগিতা বিষয় ছিলো ‘সামাজিক আন্দোলনই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের একমাত্র উপায়’।এর পক্ষ -বিপক্ষে প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই অধ্যক্ষ কমান্ডার মাহাবুব আহমদ শাহজালাল (শিক্ষা) বিএন। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাতি ডাঃপ্রবীর খিয়াং, নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজ উপাধ্যক্ষ মো.জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মো.ইস্রাফিল হোসেন, সদস্য কবির হোসেন, সংবাদকর্মী কাজী মোশাররফ হোসেন ও মডেরেটর দায়িত্ন পালন করে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাহাবুব হাসান। বির্তক প্রতিযোগিতায় দুটি পক্ষ বলে দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে সকলে মিলে সামাজিক আন্দোলন ও সচেতন হলে দেশ দুর্নীতি মুক্ত একটি সুন্দর রাষ্ট্র হবে। বির্তক প্রতিযোগিতায় পক্ষে বিজয় হয়। শেষে উভায় পক্ষকে সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়।