কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা মৎস্য ব্যবসায়ী সমিতির আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫সেপ্টেম্বর) মৎস্য সমিতির ম্যানেজার মো.নুরুল করিম বশির এর সঞ্চালনায় আপষ্ট্রিম জেটিঘাট চত্বরে বাদ মাগরিব হতে রাত ১২টা পযন্ত মাহফিলে হাম,নাত, কেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করে বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আলহাজ্ব মো.আলতাফ মিয়া সওদাগার। ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) মাহাফিলের প্রধান বক্তা ছিলেন চট্রগ্রাম ষ্টাডিজ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.বি.এম মফিজুর রহমান আল আজহারি। বিশেষ অতিথির হিসাবে ওয়াজ মাহাফিলের বক্তব্য রাখেন শেখ আব্দুল্লা আল মামুন নুরী খতিব ও পেশ ইমাম কাপ্তাই বাইতুল ইলাহী শাহি জামে মসজিদ কাপ্তাই ও মাওলানা সিদ্দিক আহমদ খতিব ও পেশ ইমাম জেটিঘাট বাইতুল সালাম জামে মসজিদসহ অন্যান্য ওলামগন বক্তব্য রাখেন। এর আগে হাম,নাত ও কেরাত প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করে কাপ্তাই মৎস্য সমিতি সভাপতি মো.বেলাল হোসেন, সম্পাদক নবী হোসেনসহ সমিতির সদস্যগন উপস্থিত ছিলেন।