Friday, August 21

কাপ্তাই রাইখালী দরিদ্র কৃষকের মাঝে স্যানিটেশনসেট ও স্প্রে মেশিন বিতরণ

0

কাপ্তাইপ্রতিনিধিঃ স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত স্যানিটেশন পায়খানা ব্যবহার করলে রোগ বালাই হতে মুক্ত হওয়া যায়। এছাড়া পরিস্কার পরিচ্ছন্নতা পোকা-মাকড় হতে ফসলকে রক্ষা করতে স্প্রে ব্যবহার করলে ফসল ভালো পাওয়া যায়। কাপ্তাই উপজেলাধীন ২নং রাইখালী ইউনিয়নের ২০১৯-২০সালের অর্থ বছরে উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অধীনে দরিদ্র কৃষকদের মধ্যে শনিবার(৭মার্চ) সকাল ১১টায় স্যানিটেশন সেট ও স্প্রে মেশিণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক উপরোক্ত এ বক্তব্য রাখেন। রাইখালী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ এনামুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল। এসময় উপস্থিত ছিলেন,রাইখালী সাবেক ইউপি চেয়ারম্যান মংখ্য মারমা,কাপ্তাই পূজা কমিটির সভাপতি দীপক ভট্রাচায্য,কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মোঃ কবির হোসেনস ও ইউপি সদস্যগন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.