কাপ্তাই সামাজিক সংগঠন ফোর্স অব সোসাইটির আত্মপ্রকাশ

0

কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাই প্রজেক্ট নিউ মার্কেট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সচেতন ছাত্রজনতা একাত্রিত হয়ে বুধবার(২২জুলাই) ২১ সদস্য বিশিষ্ট একটি সামাজিক সংগঠন ফোর্স অব সোসাইটি নামে আত্মপ্রকাশ করে। নতুন সামাজিক সংগঠনের আত্মপ্রকাশের সময় প্রধান অতিথি ছিলেন,কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহি উদ্দিন পাটোয়ারী বাদল।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহামুদুর রশীদ, ওয়াসিম উদ্দিন মামুন। সামাজিক সংগঠন ফোর্স অব সোসাইটির নতুন কমিটির সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী,সহ-সভাপতি ইব্রাহিম খলীল,সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ আলী মুন্না, প্রচার মোঃ ইব্রাহিম ,অর্থ সম্পাদক ইকবাল আহমেদ তানিম,দপ্তর সম্পাদক শিহাব উদ্দীন।
প্রধান অতিথি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহি উদ্দিন পাটোয়ারী বাদল সকল কে একত্র হয়ে সামাজিক সংগঠনের কাজ করার আহ্ববান জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.