Wednesday, August 19

কাপ্তাইয়ে কেপিএম এলাকায় ২ আনসার সদস্যের করোনা রিপোর্ট নেগেটিভ

0

কাপ্তাই প্রতিনিধি : রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার কেপিএম আনসার ক্যাম্পের কর্মরত ২ আনসার সদস্যের রক্তের নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছেন শনিবার( ১১ এপ্রিল) বিকেল ৫ টায়।

কাপ্তাই উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ আহমেদ চৌধুরী জানান, কাপ্তাইয়ের কেপিএম এলাকার আনসার ক্যাম্পের দুই আনসার সদস্য সঞ্চয় দাশ এবং মো: আব্দুল হামিদ নামে দুই আনসার সদস্যের করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত মঙ্গলবার তাদের নমুনা সংগ্রহ করে তা চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অভ ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজেজেজে (বিআইটিআইডি) পাঠানো হয়। কিন্তু আজ তাদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ তারা করোনা ভাইরাসে আক্রান্ত নন বলে এই স্বাস্থ্য কর্মকর্তা জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.