কাপ্তাইয়ে জামায়াতে ইসলামির আয়োজনে সকল শহীদ ও সাঈদীর ১ম মৃত্যু বার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

0

কাপ্তাই প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামি কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে শহীদের জন্য দোয়া ও আলোচনা সভা করা হয়েছে। বুধবার (১৪আগস্ট) বাদ আছর কাপ্তাই নতুনবাজার বাইতুল ইলাহী শাহি জামে মসজিদে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর স্মরণে মৃত্যু বার্ষিকী ও চলমান ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্নরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা করা হয়েছে। জামায়াতে ইসলামি কাপ্তাই উপজেলা শাখার আমির মুহাম্মদ হারুন উর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতে ইসলামি সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম।বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য আবু তানভীর, মাওলানা আমির হোসাইন,মাওলানা ফখরুল ইসলাম,মাওলানা আব্দুল্লাহ আল মামুন। সকল শহীদের স্মরণে দোয়া মুনজাত করেন মাওলানা আমির হোসেন বেলালী। পরে কাপ্তাই নতুন বাজার একটি মিছিল অনুুষ্ঠিত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.