কবির হোসেন,কাপ্তাই প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসন তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসুচির আয়োজনের মধ্য দিয়ে গৌরবমহয় দিন টি পালন করা হয়।
গুরুত্বরপুর্ণ সরকারি,অধাসরকারি,স্বায়ত্তশায়িত এবং বেসরকারী ভবন/স্থাপনা সমুহ আলোজসজ্জায় জজ্জিত করা হয়। এবং ৩১বার তোপধনির ও কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
কার্যক্রমের মধ্যছিল জাতীয় পতাকা উত্তেলান বড়ইছড়ি স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ,ডিসপ্লে ও ক্রীড়া অনুষ্টান উপজেলা প্রশাসন বনাম স্থানীয় গন্যমান্য একাদশের মদ্য প্রীতি ফুটবল ম্যাচ,মহিলাদের ক্রীড়া,বীর মুক্তিযোদ্বা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা,আলোচনা,পুরস্কার বিতরণ,হাসপাতাল,এতিমখানায় উন্নমানের খানা,চিত্রাংক প্রতিযোগীতা,জাতির শান্তি ও অগ্রগতির কামনায় মসজিদ,মন্দির, র্গীজা,প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত/প্রার্থনা করা হয়।
এছাড়া নৌকা বাইচ,ঘুরি উড়ানো সাংস্কৃতিক অনুষ্টান ও বিজয় দিবস উপলক্ষে শ্যুটিং প্রতিযোগীতর বিভিন্ন কার্যক্রম পালন করা হয়। বিজয় দিবসে নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে উক্ত কার্যক্রম অনুষ্টিত হয়।
অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। স্টেডিয়াম মাঠে বীর মুক্তিযোদ্বা ও শহীদ পরিবারের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্বা শাহাদাৎ হোসেন চৌধুরী,সহকারী পুলিশ সুপার আসলাম ইকবাল,ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা,নুরনাহার বেগম,ওসি সৈয়দ মোহাম্মাদ নুর,মাহামুদুল হক,এলপিসির সহকারী মহাব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক আহমেদ, মহিলা এমপির প্রতিনিধি ইব্রাহিম খলীলসহ উপজেলা প্রশাসনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।