কাপ্তাইপ্রতিনিধি: কাপ্তাইয়ে ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের উদ্যোগে প্রায় ৩০জন কর্মীদের ঈদ উপহার প্রদান করা হয়েছে। রবিবার (২৪ই মে) বিকালে কাপ্তাইয়ের রিভার ভিউ পার্কে কর্মীদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন, কাপ্তাই উপজেলা অাওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী। এসময় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, নারিকেল সহ অারও অনেক কিছু বিতরণ করা হয়।
কাপ্তাই ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মহিম উদ্দিনের নেতৃত্বে ও কাপ্তাই ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাজী মো. ইলিয়াছের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফ, কাপ্তাই ইউনিয়ন অা.লীগের সাবেক সভাপতি সাগর চক্রবর্ত্তী, কাপ্তাই ইউপি অা.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অাক্তার অালম, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মাহাদুল অালম, রাঙ্গামাটি জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য ও কাপ্তাই ইউপি সদস্য মো. সজিবুর রহমান, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হুমায়ন করিম রাসেল, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, যুগ্ম সম্পাদক মো. রাসেদ।