আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে একটি ব্যাংকে একটি বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার অত্যন্ত সুরক্ষিত ওই দূতাবাসের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, কাবুল ব্যাংকের প্রবেশ পথে বিস্ফোরণটি ঘটেছে।
দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণে একজন নিহত ও আটজন আহত হয়েছেন।
আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে ব্যাংক থেকে অর্থ তোলার সময় লোকজনের ভিড়ের মধ্যে বিস্ফোরণটি ঘটানো হয়। তাৎক্ষণিভাবে কোনো পক্ষ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।