Sunday, August 16

কালীগঞ্জে ত্রাণের দাবিতে মোটর শ্রমিকদের বিক্ষোভ

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ত্রাণের দাবিতে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে কর্মহীন মোটর শ্রমিকরা।

রোববার (১০ মে) সকালে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে রওশন ফিলিং স্টেশন এলাকায় এ বিক্ষোভ করেন শ্রমিকরা।

বিক্ষোভে অংশ নেয়া শ্রমিকরা জানান, প্রানঘাতি করোনা ভাইরাস সংক্রামন রোধে সরকারী গনপরিবহন বন্ধ ঘোষনা করায় দীর্ঘ দিন ধরে কর্মহীন হয়ে বাড়িতে অবস্থান করছেন শ্রমিকরা। কর্মহীন শ্রমিকদের সঞ্চিত অর্থ শেষ হওয়ায় তারা ত্রাণের জন্য গত একমাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) নিকট তাদের শ্রমিকদের তালিকা দিয়ে ত্রাণ দাবি করেন। সেই গত এক মাস ধরে আজ কাল বলে বিলম্ব করছে প্রশাসন। ফলে অনাহারে অর্ধহারে থাকা শ্রমিকরা সম্মিল ভাবে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কে ত্রানের দাবিতে বিক্ষোভ করেন। এক পর্যয়ে প্রচন্ড এ রোদে মহাসড়কে শুয়ে পড়েন শ্রমিকরা। এ সময় উভয় পাশে ট্রাকসহ শতাধিক যানবাহন আটকা পড়ে।

মোটর শ্রমিক ইউনিয়নের কালীগঞ্জ উপজেলা শাখার সম্পাদক দেলোয়ার হোসেন মুকুল বলেন, দেড় দুই মাস ধরে ঘরে বসে বসে সঞ্চিত আর ঋন করে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। ইউএনও ত্রাণ দিতে চেয়ে শ্রমিকদের তালিকা নিয়েছেন। কিন্তু সেই তালিকা নেয়ার একমাস অতিবাহিত হলেও ত্রাণের কোন খবর নেই। পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরার চেয়ে আমাদের কাজের জায়গা খুলে দেন। নয় তো ত্রাণ দেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান বলেন, শ্রমিকদের তালিকা নিয়ে ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে। সেখানে যাচাই বাছাই করে ত্রাণ দেয়ার কথা। ত্রাণ আমার দেয়ার সুযোগ নেই, ইউনিয়ন পরিষদই ত্রাণ বিতরন করবেন। ত্রাণের দাবিতে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভের বিষয়টি তার জানা নেই। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.