Monday, August 17

কালীগঞ্জে পত্রিকার অসচ্ছল হকারদের খাদ্য সামগ্রী দিলেন পিআইও

0

লালমনিরহাট প্রতিনিধিঃ ক‌রোনা ভাইরা‌সের প্রভা‌বে অসহায় হ‌য়ে পড়া উপজেলা কর্মরত জাতীয় ও স্থানীয় দৈ‌নিক প‌ত্রিকার অসচ্ছল হকার‌দের মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরণ করে‌ছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ।

মঙ্গলবার (১২মে) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক তিতাস আলমের মাধ্যমে ১০ পত্রিকার অসচ্ছল হকার‌দের এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অসহায় হকা‌রের প্র‌ত্যেক‌কে ১০ কে‌জি চাল, ১ কে‌জি ডাল, ১ লিটার তেল, ২ কে‌জি আলু ও এক‌টি ক‌রে সাবান দেয়া হয়।

অসহায় হকা‌রের এই দুঃসম‌য়ে পাশে দাড়ানোর জন্য কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক তিতাস আলম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদকে ধন্যবাদ জানান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ বলেন, প্রাণঘাতি ক‌রোনা ভাইরা‌সের থাবায় এখন সবার ম‌ধ্যে আতঙ্ক বিরাজ কর‌ছে। পাশাপা‌শি কর্মহীন হ‌য়ে অসহায় হ‌য়ে প‌ড়ে‌ছেন প্রায় সব শ্রেণি পেশার মানুষ। সাধারণত যারা দিনে এনে দি‌নে খায় এমন মানুষ স‌বে‌চে‌য়ে বে‌শি অসহায়। এই দুঃসম‌য়ে খে‌টে খাওয়া ও‌ অসহায় মানু‌ষের পা‌শে সমা‌জের বৃত্তবানসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.