
লালমনিরহাট প্রতিনিধি :লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৬ষ্ট শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমির হোসেন(২২) কে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে ওই স্কুল ছাত্রী লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
রোববার(১৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলা চলবলা ইউনিয়নের হারিশ্বহর এলাকা থেকে ধর্ষককে গ্রেফতার করা হয়। ধর্ষক আমির হোসেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা চলবলা ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
জানাগেছে, গত শনিবার বিকেলে বাড়িতে একা রেখে বাবা-মা দু’জনেই দিনমজুরের কাজ করতে পাশের একটি গ্রামে যায়। ওই সময় স্কুল ছাত্রী বড়িতে একা দেখতে পেয়ে লম্পট ধর্ষক তার মুখ চেপে ধরে ঘরের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় স্কুল ছাত্রী আত্মচিৎকারের স্থানীয়রা ছুটে এলে ধর্ষক আমির হোসেন পালিয়ে যায়।
পরে স্থানীয়ররা মেয়েটিকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওইদিন রাতে মেয়ের বাবা বাদি হয়ে কালীগঞ্জ থানায় ধর্ষক আমির হোসেনকে আসামী করে মামলা দায়ের করে। পরে রোববার সকালে পুলিশ অভিযান চালিয়ে আসামী আমির হোসেনকে তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষক আমির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকেলে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।