Tuesday, October 27

কাশ্মীর সীমান্তে গুলি বিনিময়ে ৩ পাকিস্তানি সেনা নিহত

0

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে ‘বিনা উস্কানিতে’ গুলি চালানোর জন্য ভারতের সেনাবাহিনীকে দায়ী করা হয়েছে। অন্যদিকে ভারতের সেনাবাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, দুই পক্ষের গুলি বিনিময়ের সময় পাকিস্তানি সেনারা নিহত হয়েছে।

এর আগের দিন অর্থাৎ রোববার রাতে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের গুলিতে তিন ভারতীয় সেনা নিহত হয়। নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি ভঙ্গের জন্য পাকিস্তান ও ভারতের সেনারা প্রায়ই পরস্পরকে দায়ী করে থাকে।
ভারত ও পাকিস্তান কাশ্মীর সীমান্তে যুদ্ধ না করার ব্যাপারে ২০০৩ সালে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সই করে। কিন্তু দুই দেশের সেনাবাহিনী এ পর্যন্ত বহুবার ওই চুক্তি লঙ্ঘন করেছে।
সূত্র : ডেইলি পাকিস্তান

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.