কুমিল্লার লালমাইয়ে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে অটোরিকশা চালকসহ ৭জন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে সোয়া ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের জামতলী মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
লালমাই হাইওয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, আজ রোববার দুপুর ১২টার দিকে লালমাইয়ের বাঘমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিল।