Monday, November 16

কুষ্টিয়ায় বজ্রপাতে ৫ জন নিহত

0

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আজ রবিবার দুপুরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মশাতলা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- উপজেলার বয়ারী গ্রামের মোশাররফ হোসেন (৫৫), কুশবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তার (৪০), আদিগ্রাম গ্রামের শাহীন (৪২), একই গ্রামের আবুল কাসেম (৪৫), সুড়সুড়ি গ্রামের অজ্ঞাত পরিচয়ের কিশোর (১২)।
 
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলার মশাতলা গ্রামের মাঠে  ১০-১২ জন শ্রমিক কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় ৪ জন আহত হন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.