কুড়িগ্রাম প্রতিনিধি : খাদ্য সব লুটপাট হয়েছে তাই সরকারী গোডাউনগুলো সব ফাঁকা বলেই সরকার বন্যার্ত মানুষকে সাহায্য সহযোগিতা না করে শুধু ফাঁকা বুলি ছোড়ে। আর বিএনপি রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে গেলে তা দিতে দেয়না, ট্রাক আটকে দেয়।
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দুঃস্থ বিধবা মহিলাদের মাঝে জেলা বিএনপি’র উদ্যোগে হাঁস- মুরগী বিতরন অনুষ্ঠানে এসব কথা বলেন সাবেক দুর্যোগ ও ত্রাণ উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি আরও বলেন এ সরকার প্রথমে মায়ানমার সীমান্তে যৌথ অভিযানের ঘোষনা দেয় পরে বাংলাদেশের মানুষ যখন ফুঁসে উঠে তখন সীমান্ত খুলে দেয় আর এখন প্রধানমন্ত্রী লোক দেখানো মায়াকান্না করছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি’র কার্যালয়ে শতাধিক ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে হাঁস মুরগী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। আতাউর রহমান ঢালী বলেন ৭৪ এ দূর্ভিক্ষ হয়েছিল আওয়ামীলীগের লুটপাটের কারনে আর ২০১৭ সালেও অবস্থা একই পর্যায়ে নিয়ে এসেছে। তিনি আরও বলেন, দুঃসময়ে বিএনপি জনগনের পাশে আছে,আগামীতেও থাকবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু । এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিঃ যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ, দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল, মহিলাদলের আহবায়ক রেহানা খানম বিউটি সহ বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।