কুড়িগ্রামের সদর উপজেলায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাঁঠালবাড়ির বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
সদর থানার ওসি মাহফুজর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।