Friday, November 6

কুড়িগ্রামে বিশেষ শিক্ষার্থীদের জন্য হুইল চেয়ার হেয়ার এইড ও চশমা বিতরণ

0

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে একীভূত শিক্ষা (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের জন্য হুইল চেয়ার, হেয়ার এইড ও চশমা বিতরণ করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা প্রশাসন হলরুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু।

সদর উপজেলা নির্বাহী অফিসার আমিন আল পারভেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার কাজল কুমার সরকার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোবাশে^র আলী ও ইয়াছিন আলী, মুক্তারাম বাতেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।

অনুষ্ঠানে ১০টি স্কুলে ১৫ জন বিশেষ শিক্ষার্থীদের জন্য এসব উপকরণ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.