Thursday, November 5

কুড়িগ্রামে শীতবস্ত্র বিতরণ

0

কুড়িগ্রাম প্রতিনিধি: ‘মানুষ মানুষের জন্য’ এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামের দুটি উপজেলায় হতদরিদ্র পরিবারের মাঝে এক হাজার কম্বল এবং প্রায় ১৫হাজার শিশু পোষাক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে একটি ছাত্র সংগঠন এসকারস-এর উদ্যোগে কুড়িগ্রাম বিজিবি-২২ ব্যাটালিয়নের আয়োজনে এই শীতবস্ত্র দেয়া হয়। ভূরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গায় ৫শতাধিক বৃদ্ধ নারী-পুরুষকে কম্বল ও প্রায় ১০হাজার শিশু পোষাক এবং রাজারহাট উপজেলার হাজী গ্রামে ৫শতাধিক বৃদ্ধ নারী-পুরুষকে কম্বল ও প্রায় ৫ সহস্রাধিক শিশুর মাঝে পোষাক বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড বাংলাদেশ রংপুর রিজিয়ন কমান্ডার উত্তর পশ্চিম রিজিয়ন ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাইফুল ইসলাম-পিএসসি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর সদর দপ্তর সাবেক সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: আবুল কালাম আজাদ, এএফডবিস্নউ, পিএসসি,জি, বিজিবি-২২ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল আউয়াল উদ্দিন আহমেদ, পিএসসি, এসকারস সংগঠনের ম্যানেজিং ডাইরেক্টর তৌফিকুল আলম, চিপ এক্সিকিউটিভ অফিসার ইশমাম আফ্রিদ ইসলাম, ডিরেক্টর অফ হিউম্যান রাইটস সানজিদ আহমেদ প্রমুখ। সংগঠনটি রাজধানীর ৩০টি স্কুল-কলেজের স্বেচ্ছাসেবকের মাধ্যমে উত্তরা ও বনানী থেকে এই শীতবস্ত্র সংগ্রহ করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.