আরিফুল ইসলাম সুজন, (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজলার গজরকুটি সীমান্ত এলাকা থেকে ৪৫ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সীমান্তের ৯৩৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৫ নম্বর সাব পিলারের পার্শ্ববর্তী ওই এলাকা থেকে গাঁজাগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বালারহাট ক্যাম্পের বিজিবি’র টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। পরে মাদক চোরাকারবারীরা ভারত থেকে গাঁজা নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির সদস্যরা ধাওয়া করে।
এসময় গাঁজার পাটলা ফেলে পালিয় যায় তারা। পরে ঘটনাস্থল থেকে ৪৫ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা। লালমনিরহাটস্থ ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।