Wednesday, August 19

কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি টিটু

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেছেন টাঙ্গাইল-৬, আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

বুধবার ১৫ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।

উপজেলার ৩০০ জন কৃষকের মাঝে খরিপ-১ মৌসুমের জন্য আউশ ধানের প্রণোদনা প্রদান করা হয়। ৫ কেজি ধান বীজ, ১০ কেজি টিএসপি সার এবং ২০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

এমপি মহোদয় সাম্প্রতিক করোনা ভাইরাস পরিস্থিতিতে উপজেলার সার্বিক খোঁজ খবর নেন। করোনা মোকাবিলায় করনীয় বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। করোনা মোকাবিলায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইমরান হোসাইন শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, গনমাধ্যম কর্মী, বিভিন্ন ইউনিয়নের ব্লক সুপারভাইজারগণ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.