কোটালীপাড়ায় জাতীয় সমবায় দিবস-২০১৭ পালিত :

0

এম আরমান খান জয়, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় “উৎপাদন মুখী সমবায় করি- উন্নত বাংলাদেশ গড়ি” এই শ্লোগানের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস-২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষে গত ৪ নভেম্বর সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচনা হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ জাকারিয়া।

কোটালীপাড়া ইউসিসিএ লিঃ এর সভাপতি আঃ আজিজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা।

জাতীয় সমবায় দিবস উদযাপন কমিটি ও সমবায় বিভাগ কোটালীপাড়া এর আয়োজনে, উপজেলা প্রশাসন, সহযোগি সংগঠন, সমবায়ী ও সুধিবৃন্দের অংশগ্রহন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, রেনুকা বিশ্বাস, সুধন্য ঘরামী, খলিলুর রহমান দাড়িয়া।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাফেজা বেগম, জাফর শেখ, মুন্সি এবাদুল ইসলাম, রফিকুল ইসলাম পটুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন এলাকার সমবায়ীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, আক্রাম হাওলাদার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.