Monday, October 26

ক্ষেপণাস্ত্র পরীক্ষার অভিযোগে উ. কোরিয়ার ২কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

0

পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার অভিযোগে কিম জং-সিক ও রি পিয়ং-চোল নামে উত্তর কোরিয়ার দুই কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থবিভাগ।

গত শুক্রবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন নিষেধাজ্ঞা জারি করে। জবাবে উত্তর কোরিয়া এই পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার সামিল উল্লেখ করেছেন।
এই দুই কর্মকর্তাকেই পারমাণবিক পরীক্ষার সময় কিম জংয়ের পাশে দেখা যায়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এই দুই কর্তা ও অস্ত্র নির্মাতা জ্যাং চার হ্যাকে নিজে পছন্দ করেছিলেন কিম জং। তারা কিম জংয়ের খুবই প্রিয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.