খালেদা জিয়ার গাড়িবহরের পাশে দুই বাসে আগুন

0

খালেদা জিয়ার গাড়িবহরের পাশে দুই বাসে আগুনকক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকা ফেরার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর ফেনীর মহিপাল পার হওয়ার সময় দুটি বাসে অগ্নিসংযোগ ও বোমাবাজির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, বিকেল সাড়ে চারটার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর ফেনীর মহিপাল অতিক্রম করছিল। এ সময় সেখানে একটি পেট্রল পাম্পের ৩০০ গজ দূরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে বাস দুটিতে আগুন ধরে যায়। তবে ঘটনার সময় বাস দুটিতে কেউ ছিল না বলে জানা গেছে।

ফিরতি পথে খালেদা জিয়ার ফেনী সার্কিট হাউজে যাত্রাবিরতি করার কথা থাকলেও রওনা হতে দেরি হওয়ায় সেই পরিকল্পনা বাদ দেওয়া হয়। তার বহর ফেনী পার হওয়ার সময় স্থানীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েক শ নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে বিএনপি নেত্রীকে এগিয়ে দেয়। ওই বহর মহিপাল অতিক্রম করার সময়ই বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এর আগে গত শনিবার খালেদা জিয়া কক্সবাজারে যাওয়ার পথেও ফেনী জেলার সীমানার শুরুতে মোহাম্মদ আলী বাজারে তার বহরে হামলা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.