Friday, July 31

খোকসা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

মিলন খান, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ খোকসা জানিপুর সরকারী পাইলট  উচ্চ মাধ্যমিক বিদ্যলয়ে  খোকসা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২১ জুন বিকেল সাড়ে ৫ টায় আলোচনা সভা দোয়া ও ইফতারি  মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা দোয়া ও ইফতারি মাহফিলে প্রধান অথিতি হিসাবে থেকে বক্তব্য রাখেন,কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহ্বাজ সদর উদ্দিন খান। খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল আখতারের সভাপতিত্বে।বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আজগার আলী,কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম,
সাবেক সংসদ সদস্য কুমারখালী–খোকসা কুষ্টিয়া-৪ বেগম সুলতানা তরুন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আঃ মান্নান খান,
যুগ্ম সাধারন সম্পাদক স্বপন কুমার ঘোষ, শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ তাইজাল আলী খান, খোকসা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ তারিকুল ইসলাম তারিক,কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য মোঃ মুজাহিদুল ইসলাম বাবলু। আরো উপস্থিত ছিলেন

খোকসা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আরিফুল ইসলাম তশর,  জয়েন্তীহাজরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক , ওসমানপুর ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান বাবলু ,জানিপুর ইউপি চেয়ারম্যান হবিবুর রহমান হবি ,আবু হানিফ মাষ্টার , প্রচার সম্পাদক মোঃ সাহেব আলী ছাত্রলীগের সভাপতি সায়েম হোসেন সুজন, সাধারন সম্পাদক মোঃ হাসানুজ্জান হাসান, খোকসা রিপোর্টাস ক্লাবের সভাপতি মিলন খান সহ খোকসা উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন। 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.