মিলন খান, খোকসা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৭ই মার্চ’র ঐতিহাসিক ভাষনকে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড স্বীকৃতি দেওয়ায় গতকাল সকাল ১০টার দিকে খোকসা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার নানা অায়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সেলিনা বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক; উপজেলা কৃষি অফিসার বিষ্ণুপদ সাহা।
খোকসা থানার অফিসার ইনচা্জ মোঃ নাজমুল হুদা, সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক নাজমুস সাজাত, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক, কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য মোজাহিদুল ইসলাম বাবলু, খোকসা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জানিপুর ইউ,পি চেয়ারম্যান হবিবুর রহমান হবি। খোকসা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফ, জয়েন্তি হাযরা ইউ,পি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
খোকসা উসমান পুর ইউপি চেয়ারম্যান মোঃআনিচুর রহমান বাবলু সহ ইউনিয়নের সকল চেয়ারম্যান মেম্বার গন আওয়ামীলীগের অঙ্গ সংগঠের নেতা বর্গ উপস্থিত ছিলেন।