মিলন খান, খোকসা প্রতিনিধিঃ খোকসা গোপগ্রাম ইউনিয়ন আওয়ালীগের উদ্দ্যোগে আমলাবাড়ী বাজারে কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয় গতকাল বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান। প্রধান অতিথির বক্তৃতায় বলেন, দেশ মাতৃকার স্বাধীনতা রক্ষায় আপনাদের বুকের তাজা রক্ত দিয়ে যেমন দেশ কে স্বাধীন করেছিলেন, ঠিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রক্ষার্থে আর একবার নৌকায় ভোট দিন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে সকলকে আহবান করেন।
বিশেষ অতিথিঃ মোঃ আব্দুল মান্নান খান, কুমার খালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান, খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল আখতার, সামছুজ্জান অরুন মেয়র কুমার খালী পৌরসভা ও সাধারন সম্পাদক কুমার খালী উপজেলা আওয়ামীলীগ। মোঃ তারিকুল ইসলাম, মেয়র খোকসা পৌরসভা ও সাধারন সম্পাদক খোকসা উপজেলা আওয়ামীলীগ।
মোঃ আলমগীর হোসেন গোপগ্রামে ইউনিয়নের চেয়ারম্যান সভাপতিত্ব করেন। আ: ওহাব সভাপতি গোপগ্রামে ইউনিয়ন অনুষ্ঠানটি পরিচালনা করেন আবুল কালাম আজাদ সাধারন সম্পাদক গোপগ্রামে ইউনিয়ন অনুষ্ঠানে আওয়ামীলীগ এর সকল অঙ্গসংগঠনের নেতা কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে জেলা আওয়ামীলীগের সভাপতি, নতুন সদস্য নবায়ন করেন।