মিলন খান, খোকসাঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর রেলওয়ে বস্তিতে জনসচেতনামূলক মহড়া অনুষ্ঠিত। ভয়াবহ অগ্নিকাণ্ড সহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মীদের নিয়ে। জনসচেতনামূলক মহড়া গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে অনুষ্ঠিত হয়েছে।
খোকসা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার গোলাম সারোয়ার এর নেতৃত্বে বস্তিতে আগুন জ্বালিয়ে ও ড্রাম পদ্ধতিতে আগুন নিধন ও বিভিন্ন শিক্ষামূলক কৌশল পদ্ধতি উপস্থাপন করেন।
খোকসা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার স্থানীয় সাংবাদিকদের বলেন। অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ সংকেত দিয়ে আসে না। তাই এগুলো মোকাবেলা করার জন্য জনসচেতনতার কোন বিকল্প নেই। তিনি আরো বলেন আমরা সর্বক্ষণ আপনাদের যে কোন সমস্যা মোকাবেলা করার জন্য সর্বদা কাজ করে যাচ্ছি। ফায়ার সার্ভিসের আগুন নিধনে নেই কোন টাকা পয়সা লাগে না। যদি কেউ টাকা-পয়সা চেয়ে থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠিন ব্যবস্থা নেয়া হবে বলে জানান। এবং ৯৯৯ এ ফোন করে আমাদের এ সেবা পেতে পারেন। সে সময় স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিত ছিলো।