Wednesday, September 9

খোকসা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

0

মিলন খান, খোকসাঃ খোকসা উপজেলা যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা কর্মী সমাবেশের আয়োজন করেন। গতকাল বিকেল ৩ টার দিকে যুবলীগের অস্থায়ী কার্যালয়ে খোকসা উপজেলা যুবলীগের আহবায়ক আল-মাসুম মোর্শেদ শান্তর নেতৃত্বে আয়োজন করা হয়। আলোচনা সভায় তিনি বলেন ১০ জানুয়ারি ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে রক্তস্নাত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন স্বাধীন বাংলাদেশের মহান এই নেতার প্রত্যাবর্তনের স্বাধীনতা সংগ্রামের বিজয় পূর্ণতা পায় অন্ধকার হতে দেশ আজ আলোর পথে। জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে যুবলীগ সহ অঙ্গ সংগঠনের সবাইকে এক হয়ে কাজ করার আহবান করে এবং তিনি বলেন ফেব্রুয়ারিতে উপজেলা নির্বাচন জননেত্রী তরুণদের প্রাধান্য দিচ্ছে আমি মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছি তরুণ নেতা হিসেবে আমি মনোনয়ন পাওয়ার যোগ্য বলে মনে করেন তিনি এবং সবার কাছে দোয়াপ্রার্থী।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন বিশ্বাস, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন পিল্টু, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মোঃ সামসুজ্জামান দ্বীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত কবির, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আল -আমিন বিশ্বাস বকুল, খোকসা উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সদস্য মোঃআব্দুল হামিদ, আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ খাইরুল ইসলাম, আনিচুর রহমান লিটন মোল্লা ও সজল রায়।
সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক খোকসা উপজেলা শাখা মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠিনটি পরিচালনা করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক খোকসা উপজেলা শাখা মোঃ বাপ্পী বিশ্বাস রাজু, আলোচনা শেষে নেতা-কর্মীদের প্রতি ভোজের আয়োজন করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.