মিলন খান, খোকসা: কুষ্টিয়ার খোকসা উপজেলার একতারপুর ইউনিয়ন শেখপাড়া বিহারিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মেহগুনি বাগানে আগুন ধরিয়ে দিলে এতে শতাধিক মেহগুনি গাছ ফলদ বৃক্ষ ও ছোন বাগান পুড়ে ছাই হয়ে যায় এমনটাই অভিযোগ উঠেছে।
শনিবার সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়। মৃত ফকির মন্ডলের ছোট পুত্র মোঃ ফারুক মন্ডলের এক বিঘা জমির মেহগুনি বাগানের শতাধিক গাছ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
এ বিষয়ে মৃত ফকির মন্ডলের মেজপত্র মোঃ আব্দুস সাত্তার (৫৫) স্থানীয় সাংবাদিককে বলেন। একই গ্রামের মৃত জলিল খাঁর ছোট ছেলে কাইফু (৩০) ও তার দলবল নিয়ে বুধবার আনুমানিক দুপুর ১ টার দিকে আমাদের মেহগুনি বাগানে আগুন লাগিয়ে দিয়েছে এবং তিনি আরও বলেন প্রতিটি গাছের বয়স ৮ থেকে ৯ বছর হবে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এছাড়াও স্থানীয় এলাকাবাসী মোহাম্মদ বিল্লাল, মুকুল, আনিস, সুজন, এ ঘটনার সত্যতা স্বীকার করেন। এবং অভিযুক্ত কাইফুর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন এবং তিনি বলেন আমি আগুন দেয়নি আমার সঙ্গীয় বন্ধুরা হয়তো দিতে পারে।
এ বিষয়ে আমরা খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমানের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন এমন কোনো অভিযোগ নিয়ে আমাদের থানায় কেউ আসেনি। আমরা ঘটনাস্থলে তদন্ত পুলিশ পাঠাচ্ছি। এর সত্যতা পেলে অপরাধীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।