মিলন খান,খোকসা: কুষ্টিয়ার খোকসা উপজেলা গেটের সামনে গতকাল রাত্রে ভয়াবহ অগ্নিকান্ডে প্রতিবন্ধী শাজাহানের বসত বাড়ি ও গোয়াল ঘর সহ পাঁচটি ছাগল ও একটি গরু পুড়ে বশীভূত হয়ে গেছে।
খোকসা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়। গোয়াল ঘরের মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের এক ঘন্টার প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এবং আগুনে মোঃ শাজাহানের প্রায় দুই লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাযায়।
ঘটনাটি শুনে পরিদর্শনে ছুটে আসেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তা,
এসে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সে সময় তিনি স্থানীয় সাংবাদিক কে বলেন প্রতিবন্ধী শাজাহানের সারা জীবনের সঞ্চিত আজ পুড়ে গেল আমরা মর্মাহত। সরকারি কোন বরাদ্দ থাকলে অবশ্যই দেয়ার চেষ্টা করব।
খোকসা থানা অফিসার ইনচার্জ বলেন আমরা ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ ফোর্স পাঠিয়ে দিই তাদের সহয়তা করার জন্য।
পরে ছুটে আসেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল-মাসুম মোরশেদ শান্ত এসে সহায়তা অনুদানের আশ্বাস দিয়ে যান।
এছাড়াও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক, দানবীর মোঃ মিজানুর রহমান বিটু আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে যান।
এ বিষয়ে প্রতিবন্ধী শাজাহান আলী বলেন এ ভয়াবহ আগুনে দুইজন অগ্নিদগ্ধ হয়েছে এদের চিকিৎসা দরকার। আমি খেয়ে, না খেয়ে, কত কষ্ট করে, ঘর ও ছাগল গরু পালন করে দুই সন্তান ও এক স্ত্রীকে নিয়ে কোন মত জীবিকানির্বাহ করছিলাম। আজ আমার সংসারের সব পুড়ে শেষ হয়ে গেল, আমাকে এখন না খেয়ে মরতে হবে। এবং তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আহ্বান জানান।