Friday, September 18

খোকসায় মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহ প্রতিরোধে মহাসমাবেশ অনুষ্ঠিত

0

মিলন খান, খোকসা প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাদক সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধ মহাসমাবেশ অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের কন্ঠে ঐক্য হয়ে অঙ্গীকারবদ্ধ হয়ে সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন উনারা উনাদের অবস্থান থেকে শক্ত অবস্থানে আছেন আমরাও আমাদের অবস্থান থেকে শক্ত অবস্থানে আছি। আমরা কোন মাদক, সন্ত্রাস জঙ্গিবাদের প্রশ্রয় দেবো না। আমরা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছি যারা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী ও সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন আপনারা সুস্থ অবস্থানে ফিরে আসুন তা না হলে আপনাদের আইনানুগভাবে কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ এ কথা বলেন।

খোকসা থানা অফিসার ইনচার্জ এ বি এম মেহেদী মাসুদের সভাপতিত্বে শনিবার দুপুর ১২ টার দিকে খোকসা জানিপুর পাইলট হাইস্কুল মাঠ প্রাঙ্গনে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধ মহাসমাবেশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলন। কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত তার বক্তৃতায় তিনি বলেন

বাংলাদেশ থেকে এখন সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক জাদুঘরে চলে গেছে কারণ এদের বিরুদ্ধে আমাদের সরাসরি যুদ্ধ। কোন জঙ্গী এ দেশে থাকতে পারবে না যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আপনি যত বড় পাওয়ারফুল হন আর যার ছত্রছায়ায় থাকেন মাটির নিচে ঢুকে থাকলেও মাটির নিচে থেকে বের করে এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা সুযোগ্য চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান,
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ওবায়দুর রহমান,
খোকসা উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন,

উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার, খোকসা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক মো. তারিকুল ইসলাম,উপস্থিত ছিলেন কমিউনিটিং পুলিশিং খোকসা থানা সভাপতি আরিফুল আলম তষর ও সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম সহ উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান, শিক্ষক শিক্ষিকা, পুলিশ বাহিনী, আনসার ভিডিপি ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ সকল স্তরের সাধারন মানুষ উপস্থিত ছিলেন। মহা সমাবেশের পর উপজেলার কয়েকজন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী আত্মসমর্থন করেন তারা সঠিক আলোর জগতে ফিরে আসার অঙ্গীকার হন এবং তাদের কে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। এবং তাদের কে পুর্নবাসনের প্রতিশ্রুতি দেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.