Friday, November 6

খোকসায় চোরাই গম কেনার অভিযোগে ফ্লাওয়ার মিল মালিকের ছেলে গ্রেপ্তার

0

খোকসা প্রতিনিধি : খোকসায় চোরাই গম কেনার অভিযোগে ফ্লাওয়ার মিল মালিকের ছেলে রকি (২৪) কে গ্রেফতার করেন পুলিশ।জানাযায় যশোর অভয়নগর থানার মেসার্স শেখ ব্রাদার্স এর চুরি হওয়া গম খোকসা ফ্লাওয়ার মিল মালিক মোঃ আব্দুল মজিদ কেনার অপরাধে গতকাল মোঙ্গলবার সন্ধ্যায় মিল থেকে আব্দুল মজিদ ওরফে পোকাড়ে মজিদের ছেলে রকি কে গ্রেফতার করেন যাহার অভয়নগর থানার মামলা নং – ১৪, তাং ১৯/১২/২০১৭ ইং ধারা ৪২০/ ৪০৭ মোতাবেক এস আই রেফাদুল ইসলামের নেতৃত্বে একটি টিম মোঙ্গলবার সন্ধ্যায় খোকসা ফ্লাওয়ার মিলে তদন্তে এসে চোরায় গম ক্রয়ের কথা মিল মালিক স্বিকার করায়, রকি (২৪) কে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন ৩৬ মেট্রিক টন গম এর মধ্যে ১৬ মেট্রিক টন গম মিলের মালিক আব্দুল মজিদ ক্রয় করেন। যাহার কোন বৈধ কাগজ পত্র তিনি দেখাতে পারেন নি।

এ ব্যাপারে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা জানান, খোকসা ফ্লাওয়ার মিলের মালিক আব্দুল মজিদের বিরুদ্ধে সরকারী টি,আর, কাবিখা, কাবিটা ও চোরাই গম ক্রয়ের একাধিক অভিযোগ আছে আমার কাছে।
তিনি আরো বলেন, তার গোডাউনে নিম্নমানের পচা গম বাজার জাত করে বলে একাধিক অভিযোগ থানায় আছে।
অভিযুক্ত খোকসা ফ্লাওয়ার মিলের মালিক আব্দুল মজিদ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.