Friday, November 13

খোকসায় জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনি পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত

0

মিলন খান, খোকসা প্রতিনিধিঃ বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে বর্তমান সরকার দেশ মাটি ও মানুষের সরকার, আমাদের দেশে খাদ্য পূষ্টিতে পরিপূর্ণ আমারা এখন বিদেশে রপ্তানি করে অধিক মুনাফা আয় করছি আরও অধিক আয়ের জন্য সবাই কে মাছচাষে এগিয়ে আসতে হবে। মাছচাষ একটি লাভ জনক ব্যাবসা যে কোন পুকুর নালা খাল বিলে বেশি বেশি চাষ করলে আমাদের আমিষ ঘাটতি পুরন হবে প্রধান অতিথির বক্তৃতায় বলেন

“মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ”
এরই শ্লোগানকে সামনে নিয়ে খোকসা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে সমাপনি ও আলোচনা সভা মোঃ খোন্দকার সহিদুর রহমান সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তেন সকাল ১০টায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেত বাড়িয়া ইউ,পি চেয়ারম্যান মোঃবাবুল আকতার,খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক মোঃ তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোঃফজলুল হক, খোকসা থানা অফিসার ইনর্চাজ মোঃ নাজমুল হুদা, সফল মৎস্যচাষী মহাম্মাদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন, যুবউন্নয়ন অফিসার মোঃ বদিউর জামান বদি, আরিফুল আলম তশর, ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ। উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার সাহিদুল ইসলাম স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হয় আলোচনা সভা।
মৎস্য চাষীদের মধ্যে বক্তব্য রাখেন সফল মৎস্য উদ্যোক্ত ও মৎস্য চাষী মহাম্মাদ আলী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.