মিলন খান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনার স্বপ্নের দেশ বাস্তবায়নে দীর্ঘ ছয় ৪৬ বছর পর খোকসা উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর শুভ উদ্বোধন করেন বুধবার বিকালে। খোকসা উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ,ক,ম মোজাম্মেল হক এমপি তার বক্তৃতায় তিনি বলেন মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের জন্য প্রয়োজনে সোহরার্দী উদ্যানে মহাসমাবেশ করে ৩০ শতাংশ কোটা সংরক্ষণের দাবি করা হবে প্রধানমন্ত্রীর কাছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুষ্টিয়া ৪ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এমপি,তিনি তার বক্তৃতায় বলেন সরকারি চাকরিজীবী এক কালিন ভাতা পায় কিন্তু যাঁরা দেশের জন্য জীবন দিল অথচ তাদের কোন এক কালিন কোন ভাতা দেওয়া হয় না। মুক্তিযোদ্ধাদের এককালীন ভাতার জন্য আহ্বান করেন।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান, তার বক্তৃতায় তিনি বলেন মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দেওয়ায় বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী প্রদক্ষেপ।
খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আকতার, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক মোঃ তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক মোঃ ফজলুল হক
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ কর্মকর্তা কুষ্টিয়া এল জি ই ডি কর্মকর্তাগন। দলীয় নেতা বর্গ মন্ত্রী আগমন উপলক্ষে অপেক্ষার পর মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় শিক্ত করলেন ও ভবনের শুভ উদ্ভোধন করেন।