মিলন খান, খোকসাঃ খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাত্তার মোল্লার অকাল মৃত্যুতে আলোচনা ও শোক সভা গতকাল বিকাল ৪ টার দিকে ধোকড়াকোল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান আমবাড়িয়া ইউনিয়নের সভাপতি মোঃ মনিরুজ্জামান খান এর সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আকতার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র, প্রভাষক মোঃ তারিকুল ইসলাম, জয়ন্তীহাজরা ইউপি চেয়ারম্যান ও খোকসা বাজার কমিটির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক,এড়াও অন্যান্য এর বক্তব্য রাখেন আব্দুস সাত্তার মোল্লার সহধর্মিনী মোছাঃ তাসলিমা খাতুন সাত্তার মোল্লার পক্ষ থেকে স্মৃতিচাণ মূলক বক্তব্য রাখেন। শোক সভা ও আলোচনা শেষে ।প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।