মিলন খান, খোকসা: বাঙালির স্বাধীনতা সংগ্রামের গৌরব গাঁথাদিন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদার সাথে পালনের লক্ষ্যে খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তার সভাপতিত্বে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলা চেয়ারম্যানের সমন্বয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল হক সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।