গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেজর জেনারেল (অব.) নজরুল ইসলাম রবি

0

ছবি- আর কে আকাশ

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : পাবনা জেলার কৃতি সন্তান পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) নির্বাচনী এলাকায় মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল নজরুল ইসলাম রবি (অব.) নির্বাচনী প্রচার প্রচারণায় প্রতিদিন বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন।
তিনি প্রায় প্রতিদিনই পাবনার আটঘরিয়া-ঈশ্বরদী এলাকার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের নিয়ে দিন-রাত গণসংযোগ, উঠান বৈঠক, খোলা বৈঠক করছেন।
এ ছাড়াও পথসভায় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, চাকুরীজীবি, শ্রমিক ও পেশাজীবিসহ সকল শ্রেণীর মানুষের সাথে কুশল বিনিময় করে জননেত্রী শেখ হাসিনার আদর্শ ও ন্যায়-নীতি নিয়ে জনগণের সেবা করার সুযোগ চেয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে দোয়া কামনা করছেন।
এ আসনের জনগণের ভাগ্যন্নোয়নে নিজেকে বিলিয়ে দিয়ে গরীব-দুঃখী মানুষের বিপদের সময় পাশে থেকে এলাকার সমস্ত রাস্তা-ঘাট, ব্রীজ-কালর্ভাট, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন- বাল্য বিবাহ, মাদকমুক্ত ও সমস্ত সন্ত্রাসী কার্যকালাপ বন্ধসহ জনকল্যাণমুখী কাজ করে সুন্দর ও সমৃদ্ধ আসন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রæতি দিচ্ছেন।
গণসংযোগের সময় জনগণের শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে বারবার ক্ষমতায় আনতে লিফলেট, হ্যান্ডবিলের মাধ্যমে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানাচ্ছেন তিনি।
ক্যাপসন : পাবনা-২ আসনে নৌকার পক্ষে জনসমর্থন আদায়ে গণসংযোগে মাঠে নেমেছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মো. আশিকুর রহমান খান সবুজ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.