মো:শামসুর রহমান হৃদয়, গাইবান্ধা প্রতিনিধি: আজ বুধবার সকাল ৬টায় রেকর্ডকৃত তথ্য অনুযায়ী গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি গত ১২ ঘন্টায় .১ সেন্টিমিটার হ্রাস পেয়ে-বিপদসীমার .৭৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গাইবান্ধা সদরের শহর রক্ষা বাঁধ পয়েন্টে ঘাঘট নদীর পানি গত ১২ঘন্টায় .১ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার .৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুন্দরগঞ্জ পয়েন্টে তিস্তা নদীর পানি – গত ১২ ঘন্টায় .২ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার .৪২ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী পয়েন্টে করতোয়া নদীর পানি .২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে -বিপদসীমার ২.৩৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।সূত্রঃ পানি উন্নয়ন বোর্ড, গাইবান্ধা।
জানা গেছে, ধীরগতিতে পানি কমতে শুরু করলেও দূর্ভোগ কমেনী সাঘাটা,ফুলছড়ি,সদর ও সুন্দরগঞ্জ এ চার উপজেলার প্রায় ৩০ হাজার পানিবন্দী মানুষের।