Saturday, September 12

গাইবান্ধায় জেএসসি শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত

0

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের ইউনিট-২ ফলগাছা শাখার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ফলগাছা শাখার আয়োজনে দোয়া উপলক্ষে এক আলোচনা সভা শাখার নিজস্ব ক্যাম্পাসে ম্যানেজিং কমিটির সভাপতি আকবর আলী দারগার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রভাষক আবুল কাশেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মডেল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইনজামাম আযম, ফলগাছা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ওলিয়ার রহমান, মডেল স্কুলের সহকারি পরিচালক নুর-ই-আলম সিদ্দিকি, ইউনিট-২ এর পরিচালক জসিম উদ্দিন, রামদেব বিএল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এমএ গাফ্ফার মোল্লা, মোসলে আলী বসুনিয়া, অভিভাবক ও খামার মনিরাম বালিকা উচ্চ বিদ্যা নিকেতনের সহকারি শিক্ষক নুরুজ্জামান বিএসসি, অভিভাবক ও জহুরুল হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুর আলম মিয়া প্রমূখ।

দোয়া পরিচালনা করেন ফলগাছা হাট হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষক হাফেজ নুর আলম মিয়া। অনুষ্ঠান সঞ্চালক করেন ইউনিট-২ শাখার সহকারি শিক্ষক মজিরন নেছা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.