Sunday, August 16

গাইবান্ধায় ট্রাক উল্টে ১৩ জনের মৃত্যু

0

গাইবান্ধায় ট্রাক উল্টে ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পলাশবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ট্রাকটি ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বৃষ্টিতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

ট্রাকে থাকা রড ত্রিপল দিয়ে ঢাকা ছিল। আর ত্রিপলের ওপর মানুষ ছিল। ট্রাকটি উল্টে খাদে পড়ে গেলে নিচে চাপা পড়া মানুষগুলো বের হতে পারিনি। ঘটনাস্থলেই তারা মারা গেছেন।

মরদেহগুলো উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানায় পাঠানো হচ্ছে।

নিহতদের কারো নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে, নিহতদের মধ্যে ১০ জন বয়স্ক এবং ৩ জন শিশু রয়েছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার কর্মকর্তা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.