Saturday, August 1

গাছকাটা ছড়ি মসজিদে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ)মাহফিল অনুুষ্ঠিত

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের গাছকাটা ছড়ি জামে মসজিদে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুুষ্ঠিত হয়েছে। রবিবার (৬অক্টোবর) রাত ৮টা হতে ১১টা পযন্ত গাছকাটা ছড়ি জামে মসজিদ পরিচালোনা কমিটি ও এলাকাবাসীর আয়োজনে মাহফিল অনুুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে মসজিদ পরিচালোনা কমিটির সভাপতি ৩২বীর মেজর এম ফয়সাল ফাহাদ। প্রধান অতিথি ছিলেন ইমাম ও খতিব মাওলানা আনোয়ার হোসেন সাইফী, বিএফআইআইডিসি জামে মসজিদ কাপ্তাই। বক্তব্য রাখেন গাছকাটা ছড়ি মসজিদের ইমাম ও খতিব মো.সবুজ আলী,মাওলানা মামুন হোসেন,মসজিদের সেক্রেটারি মো.বাবলু রানা প্রমুখ। প্রধান মেহমান বলেন আমরা,কুরআন,হাদিস ও নামাজ ছেড়ে দেয়ার ফলে সংসারে সুখ,শান্তি বিনষ্ট হচ্ছে । এবং সামাজ তথা রাষ্ট্রে বিশৃঙ্খলা হচ্ছে। আমরা সবাই মিলে কুরআন, হাসিদ অধ্যায়ন করা হলে সমাজ তথা রাষ্ট্রে শান্তি ফিরে আসবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.