Saturday, September 12

গাজীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

0

গাজীপুরের কালিয়াকৈর জানেরচালা রয়েল গ্রিন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা ওই কিশোরকে ছুরিকাঘাত করে। এ সময় তার গলার একটি রগ কেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসা দেওয়ার কিছুক্ষণ পর সে মারা যায়।

কালিয়াকৈর থানার এসআই আব্দুল হাকিম সাংবাদিকদের কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.