Monday, November 9

গাজীপুরে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

0

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় একটি পুকুর থেকে ১৭ নভেম্বর শুক্রবার সকালে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তার লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান জানান, শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকার নূরুজ্জামান মাস্টারের বাড়ির পাশের একটি পুকুরে ওই যুবকের লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তারা থানায় খবর দেন। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

নিহতে শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। পরনে কালো প্যান্ট ও ক্রিম রংয়ের শার্ট রয়েছে। তার পরিচয় জানা যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.