গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বাসের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধার নাম জমিলা বেগম(৭৫) বলে জানা গেছে। সোমবার দিবাগত রাতে এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, জমিলা বেগম রাস্তা পার হওয়ার সময় চন্দ্রাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।
সালনা হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।