Monday, November 9

গাজীপুরে র‌্যাব সদস্যের বাড়িতে আগুন

0

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরে র‌্যাব সদস্যের মালিকানাধীন বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

২৫ নভেম্বর শনিবার রাতে জেলা সদরের মনিপুর কাতলামারা এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন জানান, আধা পাকা ওই বাড়ির মালিক রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের সেন্ট্রাল এম্যুনিশন ডিপোর (সিএডি) ফায়ারম্যান লিডার মোঃ সিরাজুল। সেখানে এক দিনমজুর পরিবার ভাড়া থাকে।

অগ্নিকান্ডের সময় কেউ বাসায় ছিলেন না। তারা ঘরে তালা দিয়ে বিয়ের দাওয়াতে গিয়েছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই একটি কক্ষের বেশির ভাগ জিনিসপত্র পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওই বাড়িতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ নেই। ঘরের খোলা জানালা দিয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.