গুয়াতেমালায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২০

0

গুয়াতেমালার পূর্বাঞ্চলে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। শনিবার ভোরে গুয়ালান শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

চিকিৎসক ও দমকল কর্মীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে সাত বছর বয়সী একটি শিশুও রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গুয়াতেমালার আটলান্টিক উপকূলের কাছে একটি মহাসড়ক ধরে যাত্রীবাহী বাসটি মেক্সিকো সীমান্তের সান্তা এলেনা শহরে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

টুইটারে গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেহ্যান্দ্রো জামাতেই নিহতদের প্রতি ‘গভীর শোক’ প্রকাশ করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.