Friday, November 6

গোপালগঞ্জে বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ

0

এম শিমুল খান, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ৫শত শিক্ষার্থীদের মাঝে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এম শিবলী নোমানের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় আজহারীয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শীত বস্ত্র তুলে দেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এম শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান ও উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.