দেশের শীর্ষস্থানীয় যোগাযোগ ও ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন ‘ইন্টারনেট অব থিংস’ কে আরও একধাপ এগিয়ে নিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
সমঝোতা অনুসারে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক এবং শিক্ষার্থীরা গ্রামীণফোনের বিশ্বমানের আইওটি উদ্যোগগুলো সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা নিতে পারবেন এবং তাদের নিজস্ব গবেষণায় কাজে লাগাতে পারবেন।
গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মোহাম্মদ শাহেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সাইন্স এর ডিন ড. আরশাদ এম চৌধুরী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. আনসার আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ড. নোভা আহমেদ ও ড. মাহদী রহমান চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ড. মো. আবদুল মোত্তালিব ও ড. হোসাইন আরিফ, গ্রামীণফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমান, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন এবং চিফ টেকনোলজি অফিসার রাদে কোভাসেভিক এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইন্টারনেট অব থিংস হচ্ছে ইলেকট্রনিক্স, সফ্টওয়্যার, সেনসর, অ্যাকচুয়েটরস ও নেটওয়ার্ক সংযোগ সম্বলিত ডিভাইস, যানবাহন, গৃহস্থালী সামগ্রী এভং অন্যান্য নেটওয়ার্ক, যা এসব বস্তুকে পরস্পর সংযুক্ত হওয়া এবং ডাটা আদান প্রদানের মাধ্যমে গ্রাহকের জীবনমান উন্নয়ন করে।