গ্রিন টি কী?

0

আজকাল চা পান করাটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে দাড়িয়েছে। সে রং চা, দুধ চা বা সবুজ চা হোক না কেনই। জীবনের কর্ম ব্যস্ততায় এক কাপ চা যেন প্রশান্তি এনে দেয়। চা পান কমবেশি আমরা সবাই করে থাকি। কিন্তু চা এর উপকারিতা সম্পর্কে কমই জানি আমরা। আজ সবুজ চা বা গ্রিন টি এর কিছু উপকারিতা সম্পর্কে বলব। স্বাদের জন্যে নয়। গ্রিন টি স্বাস্থ্যের জন্যেও ভালো এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই, সবুজ চা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতেই আজ এই আয়োজন। চলুন তবে জেনে নিন গ্রিন টি বা সবুজ চা-এর চমকপ্রদ উপকারিতাগুলো সম্পর্কে।

গ্রিন টি কী?

গ্রিন টি বলতে আমরা অনেকে এর সবুজ রংকে বুঝি। কিন্তু আসলেই তা নয়। সাধারণ চায়ের ক্ষেত্রে যেমন অনেক প্রক্রিয়াজাত করে একেক দানাদার আকার দেওয়া হয়, তবে গ্রিন টির ক্ষেত্রে বেশিরভাগই তা করা হয় না। এটি প্রক্রিয়াজাতকরণের ধরন সাধারণ চায়ের চেয়ে আলাদা। অনেক ক্ষেত্রে ছোট ছোট আস্ত পাতাই থেকে যায়।

জাপান এবং চীনের মতো পৃথিবীর অন্য দেশেও স্বাস্থ্যগত সুবিধার কথা বিবেচনা করে ধীরে ধীরে গ্রিন টি’র জনপ্রিয়তা বাড়ছে। অন্য চায়ের চেয়ে গ্রিন টি দ্রুত সংরক্ষণ করা যায়। গ্রিন টি’র প্রক্রিয়াজাতকরণের এই পার্থক্যের জন্যই এটি সর্বোচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট ধরে রাখতে পারে। গ্রিন টি’তে পলিফেনল নামে এক ধরনের উপাদান আছে যা ওজন কমাতে সাহায্য করে এবং স্বাস্থ্যগতভাবে উপকারী। তবে, এ ধরনের চা’তে যে ক্যাফেইন আছে তা অধিকাংশ গ্রিন টি ব্র্যান্ডে উল্লেখ নেই। এটা অবশ্যই খেয়াল রাখার বিষয়। কেউ যদি অসতর্কতাবশত রাতে গ্রিন টি পান করে ফেলে তবে তার শান্তির ও আরামদায়ক ঘুম উড়ে যেতে পারে নিমেষেই।

কেন গ্রিন টি উপকারী?

গ্রিন টি’র উপকারিতা অনেক। এটা ওজন কমাতে সাহায্য করে, ক্যান্সার প্রতিরোধ করে, গলার সংক্রমণ থেকে রক্ষা করে, মস্তিষ্ককে উদ্দীপ্ত করে। এমনকি কেউ যদি ধূমপান ছাড়তে চান, তবে তা ছাড়তেও গ্রিন টি সাহায্য করবে। সব কিছু ছাপিয়ে গ্রিন টি বার্ধক্য এবং কপালের বলিরেখা থেকে ত্বককে রক্ষা করবে।

কীভাবে গ্রিন টি তৈরি করবেন?

পানির সঠিক তাপমাত্রা এককাপ পারফেক্ট গ্রিন টি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পানি যদি বেশি গরম হয় তবে এর স্বাদ তেতো হয়ে যাবে, সাথে এটি তার সুবাস হারাবে। অর্থা চা তার স্বাদ ও গন্ধ হারাবে। কাজেই চা তৈরির সবচেয়ে উপযুক্ত তাপমাত্রা হচ্ছে ৭৫-৮০ ডিগ্রি সেলসিয়াস। যদি টি ব্যাগ ব্যবহার করেন তবে এটা ২-৩ মিনিট ফুটিয়ে নেবেন। চা পাতার জন্য তা আরেকটু বেশি সময় নেবে, ৩-৪ মিনিট।

চা নির্বাচনে

অনেকেই শুধু ভালো চা নির্বাচনের অভাবে গ্রিন টির স্বাদ সম্পর্কে একটা খারাপ ধারণা পোষণ করে থাকেন। গ্রিন টি’প্রেমীদের জন্য বহুল প্রচলিত কিছু ভারতীয় ব্র্যান্ডের গ্রিন টি’র পরিচয় এবং স্বাদ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেছে এনডিটিভি। আশা করা যাচ্ছে আশপাশের দোকানগুলোতেই এ ব্র্যান্ডের চা পাওয়া যাবে।

ব্র্যান্ড

টেটলি, অর্গানিক ইন্ডিয়ান, ইকো ভ্যালি, গায়া, তাজমহল এবং মিত্তাল এই ব্র্যান্ডের গ্রিন টি আপনি সহজেই আপনার বাড়ির পাশের মেগাশপেই পেয়ে যেতে পারেন। ব্র্যান্ডের ভিন্নতা অনুযায়ী এর গন্ধেরও তারতম্য হতে পারে।

কতগুলো সাধারণ প্রশ্নের উত্তরেই আপনি চায়ের ধরণ বুঝে যেতে পারেন। যেমন-

  • গন্ধটা কি মৌলিক এবং মৃদু নাকি মাত্রারিক্ত ছিল?
  • চা কি কষটে নাকি তিক্ত স্বাদের?
  • চায়ের গন্ধটা কি আমাদের আরও কিছুক্ষণ কাপের সঙ্গে থাকতে উদ্ধুদ্ধ করে নাকি আমাদের মুখ ফিরে আসে!
  • পেয় না উপভোগ্য!
  • চা কি আপনাকে যথেষ্ট আমন্ত্রণ জানিয়েছিলো?

যদি এ প্রশ্নের উত্তর ইতিবাচক হয় তবে আপনি বুঝবেন আপনি আপনার পছন্দের জিনিসটা ঠিক ঠিক বেছে নিতে পেরেছেন। আর যদি নেতিবাচক হয় তবে বুঝবেন ঠিক এই ফ্লেভারটি আপনার উপযোগী নয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.